Thursday, June 25, 2026

তিলজলায় তরুণীর রহস্যমৃত্যু, বেপাত্তা লিভ ইন পার্টনার!

Date:

Share post:

তিলজলার (Tiljala)ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ। মৃতের নাম মিনা কোয়ার। জানা গেছে তিনি নেপালের বাসিন্দা, কলকাতার এক পানশালায় কর্মরত ছিলেন। বেশ কয়েকমাস ধরে তিলজলার ফ্ল্যাটে এক যুবকের সঙ্গে লিভ-ইন করছিলেন। ঘটনার পর থেকে বেপাত্তা প্রেমিক। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে তরুণী ফ্ল্যাটের দরজা না খোলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। দরজা ভেঙে মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে তিলজলা থানার পুলিশ (Tiljala Police Station)। তরুণীর বোন বেঙ্গালুরুতে থাকেন। বুধবার তাঁর কাছে একটি ফোন যায়। ওই ফোনটি তরুণীর লিভ ইন পার্টনার করেন বলে তিনি দাবি করেছেন। এরপর কেন পালিয়ে গেলেন লিভ ইন পার্টনার, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...