Tuesday, March 31, 2026

বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সোমবার বিস্তারিত আলোচনা বিধানসভায় 

Date:

Share post:

বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার এই প্রস্তাবনার বিরোধিতায় বিধানসভায় (Assembly ) আনা নিন্দা প্রস্তাব নিয়ে আগামী সোমবার আলোচনা হতে চলেছে।

চলতি বাদল অধিবেশনে পরিচালনা বিধির ১৮৫ নম্বর ধারায় এই প্রস্তাব আনা হয়েছে। বিধানসভার বুলেটিনে বৃহস্পতিবার তা প্রকাশিত হয়েছে। বাংলা ভাগের অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। এই ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য বিধানসভা রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছে বলেও উল্লেখ রয়েছে। প্রস্তাবের শেষ অংশে রাজ্যের সকল শ্রেণির ঐক্য, সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আবেদন জানানো হয়েছে। নাম না করে সুকান্ত মজুমদারের কথাও প্রস্তাবে বলা হয়েছে। উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করা রাজ্য ভাগের নামান্তর বলেই উল্লেখ করা হয়েছে শাসকশিবিরের আনা প্রস্তাবে। উঠে এসেছে নিশিকান্ত দুবের মন্তব্যও। দু’ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee)।


Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...