Monday, April 6, 2026

শরীর ভাল নেই, কনসার্ট বাতিল করে দেশ-বিদেশের ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী অরিজিৎ সিং

Date:

Share post:

শরীরটা একেবারেই ভাল যাচ্ছে না সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। ফলে চলতি আগস্টে দেশ-বিদেশে একের পর এক কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি গায়ক। বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিলেও নিজের সিদ্ধান্তে তিনি খুশি নন। নিজের অগুণিত ভক্তের কাছে চেয়ে নিলেন ক্ষমা। ইনস্টা প্রোফাইল থেকে পুরো ঘটনাই শেয়ার করেছেন অরিজিৎ।

শেয়ার করা বিবৃতিতে গায়ক লিখেছেন, “বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু সবাইকে জানাচ্ছি চিকিৎসাগত কারণে এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছি অগস্টের যাবতীয় শো বন্ধ রাখতে। জানি আপনারা শো’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালবাসাই আমার শক্তি।”

অরিজিৎ (Arijit Singh) আরও লিখেছেন, “এই বাধার সঙ্গে সঙ্গে এক প্রতিজ্ঞা নিয়ে যখন আবার দেখা হবে তা আরও মোহময় হবে। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে না ভুলতে পারা মুহূর্ত তৈরির জন্য আর অপেক্ষা করতেই পারছি। তবে আরও একবার ক্ষমা চাইছি। একই সঙ্গে জানাচ্ছি ভালবাসাও। ভালবাসাসহ অরিজিৎ সিং।” শারীরিক কারণে আগস্টে শো বন্ধ রাখলেও পাল্টা শিডিউলের ডেটও কিন্তু দিয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন:তদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে আনিসুর-আলিফ

 


 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...