Tuesday, June 23, 2026

লাফিয়ে বাড়ছে খরচ! একধাক্কায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পথে Intel

Date:

Share post:

সংস্থার খরচ কমাতে বড় পদক্ষেপ! একধাক্কায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা ইন্টেল (Intel)। সংস্থার দাবি, সাম্প্রতিক অতীতে ক্ষতির সন্মুখীন হতে হয়েছে কোম্পানিকে, তাই ১৫ শতাংশ কর্মীকে কাজ থেকে ছাঁটাইয়ের (Layoff) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ইজরায়েলে যে কারখানা তৈরির কথা আগেই জানানো হয়েছিল, তাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩ মাসে কোম্পানির ১.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সংস্থার চিফ এক্সিকিউটিভ প্যাট গেলসিনগার জানিয়েছেন, নয়া প্রযুক্তিতেও বিশেষ সাফল্য মেলেনি। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তার পিসি প্রোডাক্টেও তেমন সাফল্য মেলেনি। ফলে ক্ষতির অঙ্ক লাফিয়ে বেড়েছে। তাই এমন সিদ্ধান্ত।

তবে শুধু ইন্টেল নয়, সাম্প্রতিক অতীতে সারা দেশের একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এবার ইন্টেলও সেই পথে হাঁটায় বিশ্বজুড়ে কর্ম সংস্থানে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ২০২৩ সালে ইনটেলের মোট কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। এই অবস্থায় ১৮হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সামনে আসায় কর্মীদের মধ্যে শোরগোল তৈরি হয়েছে। তবে ছাঁটাইয়ের তালিকা এখনও স্পষ্ট নয়।


Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...