Tuesday, June 23, 2026

অলিম্পিক্সে পদক জিততেই ভাগ্য বদল, রাতারাতি ৪০ বিজ্ঞাপনের অফার মনুর!

Date:

Share post:

এক প্রতিযোগিতায় বদলে গেল ভাগ্য। জোড়া ব্রোঞ্জ পদক জিতে দেশের ‘গোল্ডেন গার্ল’ মনু ভাকের (Manu Bhaker)সব বিজ্ঞাপনী সংস্থার নজরে। মাত্র ২ দিনেই ৪০টা অফার পেয়েছেন বলে খবর। এমনিতেই কোটিপতি এই প্লেয়ার। বিভিন্ন টুর্নামেন্ট ও ব্রান্ড স্পনসরশিপের দৌলতে মাত্র ২২ বছর বয়সেই মনু ভাকেরের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১২ কোটি টাকা। এবার সেই পরিমাণ আরও বাড়তে চলেছে। আগে যেখানে ২০-৩০ লক্ষ টাকা চার্জ করতেন সেই মনু পদক জয়ের পর এখন নাকি বিজ্ঞাপন প্রতি দেড় কোটি টাকা নিচ্ছেন!

প্যারিস অলিম্পিক্সে মনুর সাফল্যের পর নামী দামি বিজ্ঞাপনী সংস্থা তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে আগ্রহী। মনু ভাকেরের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আইওএস স্পোর্টস অ্য়ান্ড এনটারটেইনমেন্ট জানিয়েছে, পদক জয়ের পর স্বাভাবিকভাবেই মনুর ব্রান্ড ভ্যালু পাঁচ থেকে ছয় গুণ বেড়ে গিয়েছে। গত ২-৩ দিনেই ৪০টি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। এখনও মনুর পদক জয়ের সম্ভাবনা রয়েছে। তাঁর এজেন্সির তরফে বেশ কিছু বিজ্ঞাপনী চুক্তি সই করা হয়েছে বলেই খবর।


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...