Saturday, April 4, 2026

আদালতে চলল গুলি! ‘পুলিশ’ শ্বশুরের হাতে খুন জামাই

Date:

Share post:

চণ্ডিগড় আদালত চত্বরে হঠাৎ গুলি চলার আওয়াজে যখন হকচকিয়ে গিয়েছে উকিল থেকে মামলাকারী বাদি-বিবাদি পক্ষ, তখন সেখানেই পড়ে শেষ হয়ে গেল এক আইআরএস আধিকারিকের জীবন। শ্বশুরের বন্দুকের গুলিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। তবে আদালত চত্বরের উকিলদের তৎপরতায় ধরা পড়ে যান অভিযুক্ত শ্বশুর।

চণ্ডিগড়ের মালবিন্দর সিং সিধু পঞ্জাব পুলিশের প্রাক্তন কর্মী। পারিবারিক বিবাদ চলছিল জামাই হরপ্রিত সিংয়ের সঙ্গে। হরপ্রিত সেচ দফতরে কর্মরত একজন ইন্ডিয়ান রেভেনিউ অফিসার। মালবিন্দরের মেয়ের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় দুপক্ষের মধ্যে সদ্ভাব ছিল না। শনিবার বিচ্ছেদ মামলার চতুর্থ শুনানি ছিল। দুপক্ষই সপরিবারে উপস্থিত ছিল।

এরই মধ্যে মালবিন্দর শৌচাগারে যাওয়ার পথ খুঁজতে থাকেন। জামাই তাঁকে শৌচাগারের পথ দেখিয়ে দিতে মধ্যস্থতার ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময়ই আদালত চত্বরে গুলির আওয়াজ শোনা যায়। মোট পাঁচটি গুলি চালান মালবিন্দর। তার মধ্যে দুটি লাগে হরপ্রিতের। আদালতের কর্মী ও আইনজীবীরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই তাঁর মৃত্যু হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...