Saturday, April 4, 2026

শ্রাচি গ্রুপের সৌজন্যে আইএসএল খেলার লাইফলাইন পেল মহামেডান স্পোর্টিং

Date:

Share post:

বাংলার ফুটবলে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ চিরকালের। তবে এই দুই ক্লাবের পাশাপাশি মহামেডানও বাংলার ফুটবলের ঐতিহ্য এবং ইতিহাসের অবিচ্ছিন্ন একটি অংশ। আর এবার সেই মহামেডনকে দেখা যাবে আইএসএল-এ। আইলিগ জিতে যোগ্যতা আগেই অর্জন করেছিল তারা। কিন্তু স্পন্সরশিপের টাকা নিয়ে ছিল সংশয়। সেই সংশয়ের মেঘ দূর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে।

সব ঠিকঠাক থাকলে এবারে আইএসএল-এ একসঙ্গে মাঠ কাঁপাবে কলকাতার তিন প্রধান। জানা গিয়েছে, মহামেডানের ৩০.৫ অংশীদারিত্ব কিনেছে  শ্রাচি গ্রুপ। শ্রাচি গ্রুপের প্রধান রাহুল তোডি জানান, আগামী দু-মরসুমের জন্য মহামেডান স্পোর্টিংকে ৩৫ কোটি টাকা দেবে তাঁর সংস্থা।মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাবে নিঃস্বার্থ ভাবে মহমেডানের পাশে দাঁড়িয়েছে, তাঁর প্রতি কৃতজ্ঞ ক্লাব। এদিকে শ্রাচি গ্রুপ ইস্টবেঙ্গল ক্রিকেট টিমেরও স্পনসর।

ইন্ডিয়ান সুপার লিগে খেলে কলকাতার দুই প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল। মহামেডানের সঙ্গে শ্রাচি যুক্ত হওয়ায় এ বার তিন প্রধানকেই দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...