Saturday, April 4, 2026

অলিম্পক্সে হল না পদকের হ্যাটট্রিক, মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন মানু ভাকের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে হল না পদকের হ্যাটট্রিক। এদিন অলিম্পিক্সে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে নেমেছিলেন ভারতীয় শুটার মানু ভাকের। সেই ইভেন্টে চতুর্থ শেষ করলেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটার।

শুরুটা ভালো করলেও শেষটা করতে পারলেন না মানু। ফাইনালে একটা সময় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতীয় শুটার। দক্ষিণ কোরিয়ার জিন ইয়াংয়ের থেকে ১ পয়েন্ট পিছনে ছিলেন তিনি। কিন্তু অষ্টম রাউন্ডে সব শেষ হয়ে যায়। মানু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর দু’জনেরই পয়েন্ট ছিল ২৮। সেখানে টাইব্রেকারে পারেননি মানু। পাঁচটি শটের তিনটিতেই লক্ষ্যে গুলি ছুড়তে পারেননি ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। এই ইভেন্টে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। রুপো পান ফ্রান্সের কয়ামিলে জেদজজস্কি।

প্যারিস অলিম্পিক্সে দুরন্ত ছন্দে ছিলেন মানু ভাকের। ব্যাক্তিগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড ইভেটে সরবজ্যোত সিং-কে সঙ্গী করে ব্রোঞ্জ পদক জয় করেন মানু। এদিনও মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে মানুকে নিয়ে আশা বেধেঁছিল ভারতবাসী। কিন্তু শেষমেশ চতুর্থ স্থানে শেষ করেন ভারতীয় শুটার।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...