Tuesday, March 3, 2026

মুখ্যমন্ত্রীর জীবনসংগ্রাম অনুসরণ করুন, TMCP-র প্রশিক্ষণ শিবিরে ছাত্রদের আহ্বান স্নেহাশিসের

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগাস্ট। তার আগে নানা জায়গায় শুরু হয়েছে প্রস্তুতিসভা, কর্মশালা ও প্রশিক্ষণ শিবির। মালদহে আয়োজিত তেমনই এক কর্মশালা তথা প্রশিক্ষণ শিবিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রাম অনুসরণ করার আহ্বান জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু তাই নয় ছাত্র রাজনীতির বৃত্তান্তও ব্যাখ্যা করেন তিনি।

উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তৃণমূল রাজ্য সম্পাদক অলোক দাস। উদ্বোধনী ভাষণ দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি আঠাশে অগাস্টের তাৎপর্য ব্যাখ্যা করেন। আর তৃণমূল ছাত্র পরিষদের ইতিহাস তুলে ধরেন। কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের শেষ লগ্নে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই প্রথম উত্তরবঙ্গ-সহ ১০ জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিদের নিয়ে শুরু হল কর্মশালা ও প্রশিক্ষণ শিবির। উদ্বোধন করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। স্নেহাশিস, বৈশ্বানর, অলোক ছাড়াও ছিলেন আবদুর রহিম বক্সি, প্রসূন রায়, অমিত শেখ প্রমুখ। এছাড়াও ছিলেন দশটি জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। মূলত ছয়টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্নেহাশিস। পাশাপাশি, এরই মাঝে ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতিসভাও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- রাস্তা হবে ঝকঝকে-মসৃণ! এবার ‘মেকানিকাল ম‌্যাস্টিফ’এ সাজবে উল্টোডাঙা থেকে ঢালাই ব্রিজ

 

spot_img

Related articles

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...