Wednesday, June 24, 2026

বড় পু.রুষাঙ্গ, অলিম্পিক্সে পদক হাতছাড়া ফ্রান্সের অ্যান্থনি আমিরাতির

Date:

Share post:

অলিম্পিক্স মানে নানা মুহুর্ত , নানা ঘটনা। অলিম্পিক্সে যেমন তৈরী হয় নানা কীর্তি, তেমন ঘটে নানা ঘটনা। যা মনে রাখে সারা বিশ্ব। চলতি অলিম্পিক্সেও নজিরের পাশাপাশি ঘটছে নানা ঘটনা। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা প্রতযোগিকে সতীর্থর বিয়ের প্রস্তাব হোক বা লিঙ্গ বিতর্ক। হইচই পরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার আরও এক অলিম্পিক্সের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বড় পুরুষাঙ্গ, তাতেই পদকের স্বপ্ন শেষ হল ফ্রান্সের অ্যান্থনি আমিরাতি। উঠতে পারলেন না অলিম্পিক্সের পুরুষদের পোল ভল্টের ফাইনালে।

চলছিল পুরুষদের পোল ভল্টের ফাইনাল। সেখানে ৫.৪০ মিটার এবং ৫.৬০ মিটারের উচ্চতা এক বারই টপকে গিয়েছেন আমিরাতি। কিন্তু ফাইনালে ওঠার জন্য তাঁকে ৫.৭০ মিটার উচ্চতা টপকাতেই হত। তিন বারের প্রচেষ্টাতেও সেই উচ্চতা অতিক্রম করতে পারেননি ফ্রান্সের অ্যাথলিট। তাঁর ৫.৭০ মিটারের উচ্চতা টপকানোর দ্বিতীয় প্রচেষ্টায় হয় যত কাণ্ড। পোলে ভর করে সঠিক ভাবে নিজের শরীর যথাযথ উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন আমিরাতি। হাইট বার টপকানোর সময় তাঁর পা তাতে লেগে যায়। হাইট বার নড়লেও পড়ে যায়নি। কিন্তু প্রায় পরের মুহূর্তেই ফরাসি অ্যাথলিটের পুরুষাঙ্গ ধাক্কা লাগে হাইট বারের সঙ্গে। তাতে সেটি নীচে পড়ে যায়। স্বভাবতই বাতিল হয়ে যায় তাঁর প্রচেষ্টা। আর এরপরই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- মানুকে বিশেষ সম্মান আইওএ’র, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জোড়া পদক জয়ী শুটার


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...