Wednesday, June 24, 2026

সিবিআই-এর পরে ইডি-র খাঁড়া, জিজ্ঞাসাবাদের জন্য তলব জীবনকৃষ্ণকে

Date:

Share post:

সিবিআই হেফাজত থেকে মুক্ত হওয়ার তিন মাসের মধ্যেই ফের ইডি-র তলবের মুখে বড়ঞাঁর (Burwan) বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। বেআইনিভাবে নিয়োগ মামলায় যে টাকার লেনদেন হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বিধায়ককে। এর আগে এই প্রশ্নের উত্তর পেতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী টগরী সাহাকেও।

নিয়োগ মামলায় সিবিআইয়ের (CBI) বাড়ি তল্লাশির পরে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় বড়ঞাঁর বিধায়ককে। মে মাসে জেল হেফাজত থেকে মুক্তি পান জীবনকৃষ্ণ। তারপর তিনি স্কুলে যাওয়া শুরু করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এবার ফের সেই মামলা নিয়ে রাজ্যে নেতা মন্ত্রীদের চাপে রাখার পথে কেন্দ্রীয় এজেন্সি। বিধায়কের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় সিবিআই তাকে আটকে রাখতে না পারায় এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

কেন্দ্রের স্বৈরাচারি বিজেপি সরকার বরাবর এজেন্সি প্রয়োগ করে বিরোধীদের দমন করার পথে হেঁটেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই জেলে আটকে রাখতে না পারলে সেখানে এগিয়ে এসেছে ইডি। দুবছর জেলে থাকার পরেও ইডি-র মামলায় জেলবন্দি থাকতে বাধ্য হলেন অনুব্রত মণ্ডল। এবার সেই পন্থা জীবনকৃষ্ণের জন্যও নিতে চলেছে বিজেপি, আশঙ্কা রাজনৈতিক মহলে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...