Monday, June 22, 2026

লাইভ টেলিভিশনে হ্যারিস বনাম ট্রাম্প, অবশেষে দিন ঘোষণা ডিবেটের

Date:

Share post:

ভয় পেয়েছেন ট্রাম্প! খোঁচা কমলা হ্যারিসের প্রচার শিবিরের। কারণ তাদের দাবি, জর্জিয়ায় একটি প্রচারসভা করার কথা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তার আগেই এক প্রেসিডেন্সিয়াল ডিবেটে কমলার মুখোমুখি হওয়ার কথা তাঁর। কিন্তু রিপাবলিকান নেতা আর্জি জানিয়েছেন, সেই বিতর্কটি বাতিল করা হোক।

যদিও প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে অন্য একটি তারিখে টিভি বিতর্কে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ৪ সেপ্টেম্বর দুই রাজনীতিকের প্রকাশ্য বাগ্‌যুদ্ধ দেখবে আমেরিকা। ওই দিন প্রথম বারের জন্য বিতর্কে অংশ নেবেন কমলা এবং ট্রাম্প।

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে কমলা হ্যারিসের সঙ্গে ডিবেটে অংশ নেবেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেব। জানা গিয়েছে, কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কসভাটি আয়োজিত হবে পেনসিলভেনিয়াতে। লাইভ দর্শক থাকবে সেখানে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পেনসিলভেনিয়াতে ফক্স নিউজের আয়োজিত এই ডিবেটের স্থান এখনও নির্ধারিত হয়নি। এই ডিবেটের সঞ্চালনায় থাকবেন ব্রেট বেইয়ার এবং মার্থা ম্যাককালাম।

আরও পড়ুন- শুরু কার্ফু, বাংলাদেশে হিংসার বলি পুলিশ থেকে আন্দোলনকারী

 

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...