Thursday, March 19, 2026

জরুরি বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের, বিরাট ঘোষণার ইঙ্গিত

Date:

Share post:

তড়িঘড়ি জরুরি বৈঠকে বসলেন বাংলাদেশ সেনাপ্রধান। বৈঠকে ডাক পেলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকেও ডাকা হয়েছে এই বৈঠকে। রবিবারের রক্তাক্ত হামলা ও খুনোখুনির পরে সন্ধ্যা থেকেই জারি হয় কার্ফু। দেশবাসীকে শান্তি বজায় রাখা ও ধৈর্য ধরার পাশাপাশি জরুরি বৈঠক ডাকেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

রবিবারের পরে বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট পরিষেবা। এমনকি ব্রডব্যান্ড পরিষেবাও দুঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। সোমবার কার্ফু ভেঙে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে ঢাকায় সেনাবাহিনীর সদর দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। ঢাকা শহরের বাইরে থাকা সেনা কর্তাদের ভিডিও কলে যুক্ত করে নেওয়া হয়।

দ্বিতীয় দফার হিংসার পরিস্থিতিতে বাংলাদেশে এখনও পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সোমবার সেনা দফতরে বৈঠকের পরই জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। অধীর আগ্রহে সেই বক্তব্যের অপেক্ষায় গোটা বাংলাদেশ।

spot_img

Related articles

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...