Saturday, April 4, 2026

পদত্যাগ করে বোনকে নিয়ে বাংলাদেশ ছাড়লেন হাসিনা! ‘নিরাপদ আশ্রয়ে’র উদ্দেশে রওনা

Date:

Share post:

বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে বেলা আড়াইটে নাগাদ বিশেষ হেলিকপ্টারে ঢাকা ছাড়েন হাসিনা। সংবাদ সংস্থা সূত্রে আরও দাবি তাঁর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন। ‘নিরাপদ আশ্রয়ের’ দিকে রওনা দিলেও তাঁরা কোথায় গিয়েছেন তা প্রকাশ্যে আসেনি। দেশ ছাড়ার আগে তিনি ইস্তফাও দিয়েছেন বলে দাবি সূত্রের। যদিও সরকারি সূত্রে এখনও এনিয়ে কিছু দাবি করা হয়নি।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশ সেনার শাসনে না তত্ত্বাবধায়ক শাসনের হাতে যাবে তা নিয়ে বিরাট প্রশ্ন তৈরি হয়। সূত্রের দাবি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথে চলেছে বাংলাদেশে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে মসনদে বসতে চলেছেন ডঃ জিল্লুর হোসেন। সেনাপ্রধানের বক্তৃতার পরে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে, দেশের ছাড়ার আগে দিল্লির সাহায্য চেয়েছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। তবে দিল্লি আন্তর্জাতিক আকাশের সীমা লঙ্ঘন করতে চায়নি বলেও সূত্রের খবর।

সূত্রের খবর, বাংলাদেশ পদত্যাগ করে দেশে ছাড়ার পরেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। কয়েকদিন ধরে শেখ হাসিনার পদত্যাগের দাবির পরে তিনি দেশ ছাড়ার পরে কার্যত অরাজকতা শুরু হয় গণভবনে। কিছু মানুষ উল্লাস করতে থাকেন। অনেককেই দেখা যায় গণভবনের বিভিন্ন জিনিস লুটপাট করতে থাকেন। কার্যত নৈরাজ্যর চেহারা নেয় প্রধানমন্ত্রীর বাসভবন। শেখ মুজিবর রহমানের মূর্তির উপরে উঠে উল্লাস করতে দেখা যায় তাঁদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...