Thursday, June 11, 2026

জলপ্রপাতে ডুবে ম.র্মান্তিক মৃ.ত্যু ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর ভাগ্নের

Date:

Share post:

বন্ধুদের নিয়ে আনন্দ করাই কাল হল। জলপ্রপাতে ডুবে মৃত্যু হল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাওয়ের ভাগ্নের। কবিরধাম জেলার কবর্ধা এলাকার রানিধারা জলপ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেলে ডুবে যান ২০ বছরের তুষার সাহু। প্রায় ১৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক জলপ্রপাতে নামেন এবং সেখানে স্রোতের টানে গভীর জলে পড়ে গিয়ে ডুবে যান। ভরা বর্ষায় জলপ্রপাতের জলের টান ও ধারা বেশ শক্তিশালী ছিল। তিনি টাল সামলাতে পারেননি বলে অনুমান।

সোমবার সকালে ডুবুরিরা একটি বড় পাথরের চাঁইয়ের খাঁজ থেকে তার দেহ উদ্ধার করে।উপমুখ্যমন্ত্রীর বোনের ছেলে তুষারের বাড়ি পার্শ্ববর্তী বেমেতারা জেলার বেমেতারা শহরে। জানা গিয়েছে, ছয় বন্ধুকে নিয়ে বন্ধুত্ব দিবসে পিকনিকে গিয়েছিলেন তুষার। সকলে জলপ্রপাতে স্নান করে উঠে আসলেও জলের তোড়ে ভেসে যান তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও তুষার ফিরে না আসায় তার বন্ধুরা পুলিশকে খবর দেন।পুলিশ ডুবুরি নামিয়ে সারারাত তল্লাশি চালায়। কিন্তু খোঁজ মেলেনি। রায়পুর থেকে দুটি হেলিকপ্টারে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছায়। এদিন সকালে তাঁর দেহ বের করে আনা হয় জল থেকে।

উল্লেখ্য, রানিধারায় বিশেষত বর্ষায় এরকম অসংখ্য ডুবে যাওয়ার ঘটনা ঘটে। কারণ রানিধারা খুবই বিখ্যাত একটি জলপ্রপাত। যা দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এই ঘটনার পর আরও সতর্ক প্রশাসন।সতর্ক করা হচ্ছে পর্যটকদেরও।

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...