Saturday, June 20, 2026

বন্ধ ভারত থেকে বাংলাদেশে পরিবহন, সীমান্ত স্বাভাবিক রাখার প্রয়াস

Date:

Share post:

বাংলাদেশের সেনা অভ্যুত্থানের পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হল। স্থলপথে বাণিজ্যিক পরিবহন বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল। এবার তার সঙ্গে যুক্ত হল বিমান ও রেল পরিবহন। অন্যদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিএসএফের তৎপরতা তুঙ্গে। সীমান্ত দিয়ে বাস পরিবহনও বন্ধ করে দেওয়া হয়।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয় সোমবার পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে সব সীমান্তেই যাতায়াত স্বাভাবিক রয়েছে। সেনা আভ্যুত্থানের সূত্রপাত হতেই ইস্টার্ন কম্যান্ডে হাজির হন বিএসএফের ডিজি। সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয় বাংলা সহ অসম ও ত্রিপুরার সীমান্ত এলাকার জন্য। তবে বাংলার সীমান্ত দিয়ে এদিন দুপুরের পর থেকে বাংলাদেশের ফেরার হিড়িক দেখা যায়।

বাংলাদেশের পক্ষ থেকে ছয় ঘণ্টার জন্য় বন্ধ করে দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিষেবা। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়ার তরফেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় ঢাকাগামী সব উড়ান। এর আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দেশে নতুন সরকারের ঘোষণা করার আগেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় আপাতত স্থগিত থাকবে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। ১৯ জুলাই থেকেই বাংলাদেশের অশান্তি ছড়ানোর সময় বন্ধ হয়ে যায় এই ট্রেন চলাচল। এবার বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা এসে পৌঁছানোর পরে ফের বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন চলাচল বাতিলের ঘোষণা করা হয়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...