Saturday, June 20, 2026

অখিল গিরির ইস্তফা গ্রহণ করেছি: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজধর্ম পালনে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই, দলের তরফ থেকে অখিল গিরিকে (Akhil Giri) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই মতো সোমবার, মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেন তিনি। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন অখিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, অখিল গিরি ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। আমি গ্রহণ করেছি।শনিবার, সেই জবরদখল তুলতে গেলে বনদফতরের আধিকারিক মনীষা সাউকে বাধা দেন রামনগরে বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। শুধু তাই নয়, রীতিমতো মহিলা আধিকারিককে হুমকি দিতে শোনা যায় কারামন্ত্রীকে। এই ঘটনার পরেই তীব্র নিন্দা করে দলের অবস্থান স্পষ্ট করেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নিয়ে অসম্মানজনক কথা বলেছিলেন অখিল গিরি। এই নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মহিলা সরকারি আধিকারিককে হুমকি দেন কারামন্ত্রী। ঘটনায় তীব্র ক্ষোভ করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই অখিলকে ফোন করেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি। তাঁকে পদত্যাগের পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়। নিজের বক্তব্যে অনড় অখিল মন্ত্রিত্ব ছাড়তে রাজি হলেও ক্ষমা চাইবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এদিন দলের সিদ্ধান্ত মেনেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল। সোমবার দলের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগ পত্র জমা দিয়ে বলেন, “দল আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি তা মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি।”






Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...