Saturday, May 30, 2026

“মা হতাশ, আর রাজনীতিতে ফিরবেন না!”, প্রতিক্রিয়া হাসিনা পুত্র ওয়াজেদ জয়ের

Date:

Share post:

লাগাতার কোটা বিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষোভের জেরে বাধ্য হয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনার (Sekh Hasina) ছেলে সজীব ওয়াজেদ জয়। শুধু পদত্যাগ করাই নয়, দেশ ছাড়তে হয়েছে হাসিনাকে। এরপরই সংবাদ মাধ্যমকে তাঁর পুত্র ওয়াজেদ জয় জানান, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, “তিনি (শেখ হাসিনা) এতেটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।”

প্রধানমন্ত্রী থাকার সময় বেতন ছাড়াই শেখ হাসিনার (Sekh Hasina) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। হাসিনা পুত্রের আরও দাবি, তাঁর মা গতকাল, রবিবার থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন।

এদিকে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তার আগে বাংলা দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান। যদিও সেই বৈঠকে হাজির ছিলেন না শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনও প্রতিনিধি।

আরও পড়ুন:বন্ধ ভারত থেকে বাংলাদেশে পরিবহন, সীমান্ত স্বাভাবিক রাখার প্রয়াস

 

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...