Saturday, March 21, 2026

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে উত্তরবঙ্গে হবে দেশের প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও সত্যম রায়চৌধুরীকে সোমবার আমন্ত্রণ করেছিলেন বিধানসভায়। সেখানে মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি নতুন ইউনিভার্সিটির কথা জানান। কারণ, উত্তরবঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের নতুন বিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছে । সেখানে বিভিন্ন বিষয়ের উপর পড়ানো হবে। সত্যম রায়চৌধুরী বলেন, উত্তরবঙ্গে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। বাংলায় ১১ টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। উত্তরবঙ্গে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান বিষয় নিয়ে পড়তে পারবে। মুখ্যমন্ত্রী ফ্যাশন ডিজাইনকেও এর অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর ফলে শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সারা দেশের মধ্যে এই প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি হবে।এই ইউনিভার্সিটির সঙ্গে ফ্যাশন যোগ হওয়ায় ছাত্রছাত্রীরা নিজেদের স্কিলিং যেমন বাড়াতে পারবে, হাতে কলমে শিখতে পারবে কাজ এবং কোর্স শেষ করার পর তারা যাতে চাকরির সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা করতে পারব বলে আশা রাখছি।

তিনি জানান, ১০ হাজার ছাত্রছাত্রী প্রত্যেক বছর এই ইউনিভার্সিটি থেকে পাশ করে সারা পৃথিবীতে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আগামী বছরই এই ইউনিভার্সিটি চালু হয়ে যাবে বলে তিনি আশাবাদী।মাস কমিউনিকেশন, ফ্যাশন ডিজাইন, অ্যানিমেশন ইত্যাদি বিষয়ের ওপর উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরা রয়েছেন এই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন।

 

 

 

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...