Sunday, May 24, 2026

বিমায় GST প্রত্যাহারের ঘোষণা করুন নির্মলা, নাহলে আন্দোলনের হুঁশিয়ারি ডেরেকের

Date:

Share post:

অবিলম্বে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি সংসদে আরও জোরালো করল তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহানুভূতির সঙ্গে দেশের মানুষের স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে অর্থমন্ত্রীকে জিএসটি প্রত্যাহার নিয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন, তার কোনও উত্তর এখনও পর্যন্ত অর্থমন্ত্রকের তরফে পাওয়া যায়নি।

স্বাস্থ্য ও জীবন বিমায় চড়া হারে জিএসটি বসিয়ে যে অমানবিকতার নজির বিজেপি সরকার রেখেছে, তার প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে সব স্তরে করা হবে। আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে, সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর দেখানো জিএসটি কাউন্সিলের যুক্তিকে তুলোধনা করেন ডেরেক।

এর আগে রাজ্যসভার দুই সাংসদ সাকেত গোখলে ও দোলা সেন বিমায় ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি পেশ করেছিলেন। তার প্রেক্ষিতে নির্মলা সীতারমন সাফাই দিয়েছিলেন জিএসটির বিষয়টি জিএসটি কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা এদিন ডেরেক দাবি করেন, “এটা সত্য নয়৷ সুপ্রিম কোর্ট বলেছে, জিএসটি কাউন্সিল আসলে একটি পরামর্শদাতা সংস্থা।”

সরাসরি অর্থমন্ত্রীকে রাজ্যসভায় দাঁড়িয়ে জনগনের উপর থেকে এই টাকার বোঝা প্রত্যাহারের ঘোষণা করার দাবি জানিয়ে ডেরেক বলেন, “আমরা ইন্ডিয়া জোটের সব দলকে এই ইস্যুতে সোচ্চার হতে বলবো৷ একই ভাবে আমরা অনুরোধ করবো বিজু জনতা দলকে, এই ইস্যুতে সোচ্চার হন৷ আগামী তিন চার দিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা না জানালে আন্দোলন শুরু হবে।”

Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...