Saturday, June 13, 2026

মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার! দিনের শুরুতেই ১৩ লক্ষ কোটি টাকা খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের 

Date:

Share post:

অগাস্টের (August) প্রথম দিনেই সব রেকর্ড (Record) ছাড়িয়ে রীতিমতো নজির গড়েছিল শেয়ার বাজার (Share Market)। কিন্তু চারদিন যেতে না যেতেই সোমবার রক্তক্ষরণ অব্যাহত দালাল স্ট্রিটে‌ (Dalal Street)। এদিন সকালে বাজার খুলতেই সেনসেক্স (Sensex) ১৫৩৩.১১ পয়েন্ট খুইয়ে ফেলে। পরে সেই সূচকে আরও তলানিতে গিয়ে পৌঁছেছে। বর্তমানে সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৮৩৮৫.৪৯ অঙ্কে। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে নিফটিও (Nifty)।  ৪৬৩.৫০ পয়েন্ট খুইয়ে নিফটির সূচক হয়েছে ২৪২৫৪.২০। সোমবার, দিনের শুরুতেই ১৩ লক্ষ কোটি টাকা খোয়া গিয়েছে ব্যবসায়ীদের।
এদিন বেলা বাড়তেই এক ধাক্কায় আরও তলানিতে পৌঁছয় সেনসেক্স। ২৬০০ পয়েন্ট পতন হয়ে ৭৮,৩৮৫.৪৯ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচকও ৪৬৩.৫০ পয়েন্ট পতন হয়ে ২৪২৫৪.২০ -এ পৌঁছয় বলে খবর। শেয়ার বাজারে রক্তক্ষরণের জেরে বিনিয়োগকারীরা ইতিমধ্যে ৯.৫২ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মার্কিন বাজারে আর্থিক মন্দার জেরেই ভারতীয় শেয়ার বাজারে ধস নেমেছে। তবে বিগত এক সপ্তাহ ধরে নিফটি ও সেনসেক্সের সূচক ঊর্ধ্বমুখী থাকলেও, এ দিন সকালে বাজার খুলতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেনসেক্স ও নিফটির সূচক।
আচমকা বিপর্যয়ের মুখে পড়ে বড়সড় লোকসানের মুখে রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরসের শেয়ার। তবে খারাপ সময়েও লাভের মুখ দেখেছে এশিয়ান পেন্টস, সান ফার্মা, নেসলে, হিন্দুস্তান ফার্মাসিউটিক্যাল।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...