Wednesday, April 22, 2026

সুর রসিকদের জন্য সুখবর: কলকাতায় শো করবেন রক স্টার ব্রায়ান অ্যাডামস

Date:

Share post:

চলতি বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠান করতে আসার কথাই ছিল। কিন্তু কলকাতা ছিল না তালিকায়। ফলে মন খারাপ ছিল মহানগরের। কিন্তু সুর রসিকদের জন্য সুখবর। কলকাতায় (Kolkata) আসছেন রক স্টার (Rock Star) ব্রায়ান অ্যাডামস (Brayan Adams)। সম্প্রতি অ্যাডামস জানিয়েছিলেন, তিনি ‘সো হ্যাপি ইটস হার্টস’ নামে বিশ্ব সফরে বেরোবেন। সেই সময়ই তিলোত্তমায় আসবেন বলে জানিয়েছেন গায়কের কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী।

এর আগে ভারতে শো পাঁচবার করতে এলেও কখনও কলকাতায় শো করেননি কানাডার এই বিখ্যাত রক তারকা। চলতি বছরের ডিসেম্বর মাসে ব্রায়ান ভারত সফর রয়েছে। প্রথমে তালিকায় ছিল না কলকাতা। বদলে উত্তর-পূর্বাঞ্চলে শিলং-এ শো করার কথা ছিল। কিন্তু ১০ দিন টালবাহানার পরে ব্রায়ানের কলকাতার সফর চূড়ান্ত হয়েছে বলে জানান গায়কের কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ।

আয়োজক জানান, ৮ ডিসেম্বর কলকাতার ‘অ্যাকোয়াটিকা’য় ব্রায়ানের শো। এছাড়া ভারতের আরও চারটি শহর— গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে শো করবেন রক তারকা। ১৬ ডিসেম্বর হায়দরাবাদেই তাঁর এই সফরের শেষ শো। এই সফর নিয়ে ব্রায়ান (Brayan Adams) লিখেছেন, ‘‘আমি আবার ভারতে আসছি। খুব উত্তেজিত। এ বার আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’’

রাজদীপ জানিয়েছেন, শোয়ের টিকিটের দাম শুরু হবে ১৯৬৯ টাকা থেকে। তবে এই দাম বাড়তে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। তাঁর আশা, অ্যাকোয়াটিকা কাণায় কাণায় পূর্ণ থাকবে।






Related articles

ভোট দিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার রাতে...

খবর ১০০ ভাগ সত্যি! কমিশনের দাবি উড়িয়ে পোস্ট শ্রীজাতের

প্রথম দফা ভোট গ্রহণের আগের দিন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে দিনভর চলল...

পর্যবেক্ষক দিচ্ছেন গ্রেফতারির নির্দেশ! ভিনরাজ্যের অভিযুক্ত আধিকারিকদের আদালত পর্যন্ত আনার হুঁশিয়ারি তৃণমূলের

রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে বেছে বেছে গ্রেফতারির নির্দেশ দিচ্ছেন কমিশনের বসানো পুলিশ পর্যবেক্ষকরা। বেআইনি এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ্য...

দিল্লিতে জীবনযুদ্ধের লড়াইয়ে আফগান ক্রিকেটার, কাতর আবেদন পরিবারের

ক্রিকেটের ২২ গজে বহু কঠিন ম্যাচ খেলেছেন, এবার জীবনের ২২ গজে কঠিন লড়াইয়ে আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান(Shapoor Zadran)। বর্তমানে...