Saturday, May 30, 2026

মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে অযথা রাজনীতি কেন? তোপ কুণালের

Date:

Share post:

সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শান্ত থাকুন। উস্কানিমূলক কথা ছড়াবেন না। বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে, তা-ই করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েও ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়ল বিজেপি। দিলীপ ঘোষ বললেন, মন্তব্য করার অধিকার শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই আছে নাকি! এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ মঙ্গলবার স্পষ্ট জানান, বাংলাদেশের যা পরিস্থিতি তাতে মন্তব্য পাল্টা মন্তব্য না হওয়াই বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী সেই কথাই বলেছেন। এতে বিজেপির আপত্তি থাকার কোনও কারণ থাকতে পারে না।মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে অযথা রাজনীতি কেন?

কুণাল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক টান, সুসম্পর্ক আছে। আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছুতেই মিল আছে। আমরা সবাই বাংলাদেশের শান্তি যাতে তাড়াতাড়ি ফিরে আসে, স্বাভাবিক হয়ে ওঠে সেই প্রার্থনা করছি। এটা আন্তর্জাতিক বিষয়, কেন্দ্রীয় সরকার যা বলার বলবে। আমাদের একটাই বক্তব্য, যেহেতু বাংলাদেশের সঙ্গে সীমানাগতভাবে এরাজ্যের অনেকটা যুক্ত, তাই কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক না কেন তা যেন মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে নেওয়া হয়।

 

Related articles

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...