Monday, April 6, 2026

জীবন ও স্বাস্থ্য বিমায় GST প্রত্যাহারের দাবিতে রাজ্যসভায় সরব ডেরেক

Date:

Share post:

জিএসটি নিয়ে কেন্দ্রের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল (TMC)। জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের (Life & Health Insurance GST withdrawn)দাবিতে মঙ্গলবারই সংসদের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলসহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। এবার বুধবার রাজ্যসভায় এই ইস্যু নিয়ে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen)। তিনি এদিন তাঁর বক্তব্যে জানান,জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি জনবিরোধী। এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও (Finance minister Nirmala Sitaraman)চিঠি দিয়েছিলেন। তারপরেও জিএসটি প্রত্যাহার করা হয়নি৷ এই ইস্যুতে ১৫টি রাজনৈতিক দল প্রতিবাদ করার পরেও কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান থেকে এতটুকু সরেনি। জিএসটি কাউন্সিলে সরকারের সংখ্যাধিক্য আছে৷ এখানে ইগোর প্রশ্ন নেই ৷ আগামী জিএসটি কাউন্সিল বৈঠকেই (GST Council meeting)বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবি তোলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা এই দুটি ক্ষেত্রে জিএসটি মূলত মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি অর্থমন্ত্রীকে চিঠি লিখেই থেমে থাকেননি, মানুষের স্বার্থে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে কেন্দ্র এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে আগামিতে বড় আন্দোলনের পথে নামা হবে। এরপরই তৃণমূল সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের এই ইস্যুতে সংসদে আওয়াজ তুলতে দেখা যায়। সংসদের দুই কক্ষেই সুর চড়াচ্ছেন বাংলার প্রতিনিধিরা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...