Friday, April 3, 2026

৪ বিদেশি যাত্রীকে নিয়ে পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল কপ্টার! ফের দুর্ঘটনা নেপালে

Date:

Share post:

নেপালে (Nepal) ফের আকাশ পথে দুর্ঘটনা! এবার পাহাড়ের ঢালে ধাক্কা লেগে এবার ভেঙে পড়ল হেলিকপ্টার। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। কপ্টারটিতে পাইলট সহ চারজন বিদেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর। শুরু হয়েছে উদ্ধারকাজ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, বুধবার দুপুর ২টো নাগাদ নেপালের (Nepal) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। গন্তব্য ছিল, রসুয়া। মাঝ-পথে নুওয়াকোটে জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে কপ্টারের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটে নেপালের নুয়াকোটের শিবপুরী এলাকায়। প্রাথমিক অনুমান, প্রতিকূল আবহাওয়া থাকার কারণেই এই দুর্ঘটনা। তবে কপ্টারে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি এয়ার ডাইন্যাস্টি নামে নেপালেরই একটি বিমানসংস্থা। কাঠমান্ডু থেকে ওড়ার মিনিট তিনেকের মধ্যে কপ্টারটি পৌঁছে যায় সূর্যচৌর এলাকায়। এরপর চালকের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনওভাবেই কপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শেষে দুর্ঘটনার খবর আসে।

উল্লেখ্য, কিছুদিন আগে নেপালের এই ত্রিভুবন বিমানবন্দর থেকেই রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল সূর্য এয়ারলাইন্সের একটি বিমান। তাতে মোট ১৯ জন ছিলেন। সেই দুর্ঘটনায় পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ফের রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল: দায়িত্ব বাড়ল চন্দ্রিমা-সহ ৩ মন্ত্রীর

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...