Monday, April 6, 2026

কেঁপে উঠল ক্যাফে, যোধপুর পার্কে বিষ্ফোরণে আহত ১

Date:

Share post:

দিনের ব্যস্ত সময়ে হঠাৎই প্রবল শব্দে কেঁপে ওঠে যোধপুর পার্কের একটি ক্যাফে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন চারিদিক ছড়িয়ে ছিটিয়ে দোকানের জিনিসপত্র। জ্বলছে আগুন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগকে। উদ্ধার করা হয় গুরুতর আহত ক্যাফের কর্মীকে। ঘটনায় আগুন দ্রুত নিভে যাওয়ার পরে আগুন লাগার কারণ নিয়ে তদন্তে দমকল বিভাগ।

যোধপুর পার্কের ক্যাফেটি বুধবার সকালে খোলার পরই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। বেলা ১১.৩০ নাগাদ বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে সিলিন্ডার ফেটে বিষ্ফোরণ কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের। তাঁরাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। অনেকাংশে ঝলসে যাওয়া রাঁধুনিকেও উদ্ধার করেন।

বিষ্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানের শাটার ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। দোকানের জিনিসপত্র থেকে চেয়ার টেবিল পর্যন্ত উল্টে যায়। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে পুলিশও পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে ভূমিকা নেয়।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...