Saturday, April 4, 2026

ফের কলকাতায় জোড়া দুর্ঘটনা! মৃত্যু এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তারক্ষীর

Date:

Share post:

ফের বেপরোয়া গতির জের! সেকারণেই জোড়া দুর্ঘটনা শহর কলকাতায় (Kolkata)। ইতিমধ্যে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ (Tollygaunge) রেলব্রিজের (Railway Bridge) কাছে ঘটে যায় দুর্ঘটনা। এদিন রাতে, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা একটি গার্ডরেলে ধাক্কা মারে একটি স্কুটার। গুরুতর আহত অবস্থায় চালককে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, মৃত কৃষ্ণেন্দু দাস এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ওই যুবক মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

অন্যদিকে, বুধবার সাতসকালে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গতির বাইক। এদিন সকাল নটা নাগাদ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে ধাক্কা মারে বাইকটি। ঘটনার জেরে রাস্তার ধারে ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি ওই মহিলাকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বাইক চালককে আটক করেছে পাটুলি থানার পুলিশ। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...