Sunday, April 5, 2026

টলিপাড়ায় নতুন উদ্যম, আগস্ট থেকে অক্টোবরে একগুচ্ছ ছবি মুক্তি!

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে টলিপাড়ার জট কেটে এখন পুজোর ছবি নিয়ে চূড়ান্ত তৎপরতা। আগামী দুমাসে একগুচ্ছ ছবির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty),প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),অনির্বাণ ভট্টাচার্যদের (Anirban Bhattacharya)সিনে তালিকায় নাম জুড়ল পরাণ বন্দ্যোপাধ্যায়ের (Paran Banerjee)। ফি-বছর পুজোর ছবির সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বছরও পুজোর ছবির তালিকায় ক্রমাগত যোগ-বিয়োগ চলছে। টলিপাড়ার একটি সূত্র বলছে আগামী দুমাসে একাধিক হেভিওয়েট সিনেমা মুক্তি পেতে চলেছে। তালিকায় পরিচালক শিবপ্রসাদ – সৃজিত থেকে পাভেল- রাহুল- পথিকৃৎ।

 

এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ- অনির্বাণকে নিয়ে পুজোর ছবির শুটিং করছেন রাহুল মুখোপাধ্যায়। আগস্ট থেকে অক্টোবরের প্রযোজনা সংস্থার মোট চারটি ছবি মুক্তি পেতে চলেছে। তালিকায় রয়েছে ‘মেঘ বাড়ি’, ‘কীর্তন ২’, ‘ইস্কাবনের বিবি’ এবং পুজোর ছবি ‘পরান যাহা চায়’। এই শেষের ছবি ঘিরেই আগ্রহ বাড়ছে। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার এই সিনেমার পরিচালনার দায়িত্বে পাভেল। এই প্রথম পুজোয় বর্ষীয়ান অভিনেতার ছবি মুক্তি। পরাণ বলছেন, এই বয়সে আর নতুন করে উত্তেজনা বা উন্মাদনা তৈরির জায়গা নেই। তবে ভাল কাজ হোক এটাই চাওয়া। এবারের পুজোয় একগুচ্ছ হেভিওয়েট বাংলা ছবি মুক্তির কথা রয়েছে। তালিকায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ (এই ছবির অন্যতম আকর্ষণ অভিনেতা দেব), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’, রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)নাম ঠিক না হওয়া ছবি (যা নিয়ে এত কাণ্ড টলিউডে), সুরিন্দর ফিল্মসের ‘মিতিন মাসি’ সিরিজের পরবর্তী ছবি এবং পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ (Shastri)যেখানে মূল চরিত্রে মিঠুন চক্রবর্তী।


Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...