Monday, April 6, 2026

ফের উত্তরে দুর্যোগের সম্ভাবনা! হলুদ সতর্কতা জারি করে গরম থেকে মুক্তির পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। বুধবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস আলিপুরের। বুধবার উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভ্যাপসা গরম থেকে রাজ্যবাসীর মুক্তি মিলবে বলে খবর।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অন্যদিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

শুধু তাই নয় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণেই এই দূর্যোগ। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতেই কম-বেশি বৃষ্টি চলবে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...