Saturday, June 20, 2026

বিনেশ ফোগত ইস্যুতে ভারতের আবেদন বাতিল করল বিশ্ব কুস্তি সংস্থা

Date:

Share post:

অলিম্পিক্সের ফাইনাল থেকে বিনেশ ফোগতের বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে এমনই জানিয়েছেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ স্পষ্ট জানিয়ে দিলেন,নিয়ম সবার জন্য সমান। নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। । এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সার্বিয়ার কুস্তিকর্তা। লালোভিচ বলেছেন, আমাদের সকলের উচিত নিয়মকে মেনে চলা। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিনেশের জন্য আমারও খারাপ লাগছে। ওর ওজন সামান্য বেশি ছিল। কিন্তু নিয়ম তো নিয়মই। সবার সামনে সব কিছু হয়েছে। সেখানে অন্য খেলোয়াড়েরাও ছিল। প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী চলবে।

অথচ বিনেশ ফাইনালে উঠেছিলেন সব নিয়ম মেনেই। সেক্ষেত্রে কি তাকে অন্তত রুপোর পদক দেওয়া যায়? এই প্রসঙ্গে লালোভিচ বলেছেন, এ ভাবে পদক দেওয়ার কোনও সুযোগ নেই। ওজনের জন্য ও অন্য ক্যাটেগরিতে চলে যাচ্ছে। আমরা কেউ নিয়মের বাইরে যেতে পারি না। সবাইকে এক নিয়ম মেনে চলতে হয়। ভারত আবেদন করেছে। কিন্তু তাতে কিছু বদল হওয়া সম্ভব নয়। ইউডব্লিউডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কঠোর ভাবে নিয়ম মেনে চলেন। কেউ যাতে বাড়তি সুবিধা না পান, তা নিশ্চিত করা এবং স্বচ্ছ ভাবে প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। বিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও কিছু করার নেই।

বুধবার রাতে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনেশের। মাত্র ১০০ গ্রামের জন্য তাকে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়েছে এ দিন সকালে। ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমোদিত ওজনের থেকে বিনেশের ১০০ গ্রাম বেশি ছিল। নিয়ম অনুযায়ী, বিনেশকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে। সেই সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্নই নেই।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...