Saturday, April 4, 2026

বিনেশ ফোগতের ঘটনায় আইওসিকে দুষছেন বিজেন্দর সিং

Date:

Share post:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। মাত্র কয়েকঘণ্টা পর সোনার পদকের লক্ষ্যে প্যারিস নামার কথা ছিল বিনেশ ফোগতের। হঠাৎ করেই জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক থেকে বাতিল হয়েছেন ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগত। মঙ্গলবার প্যারিস গেমসে মেয়েদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির তিনটে বাউটে নেমেছিলেন হরিয়ানার মেয়ে। তার তিনটিতেই জিতে তিনি রুপো নিশ্চিত করেছিলেন। আজ, বুধবার সোনার লক্ষ্যে তার নামার কথা। কিন্তু রাতারাতি তার ২ কেজি ওজন বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সারারাত জেগে, প্রচুর ওয়ার্কআউট, সাইক্লিং করে, দৌড়ে তিনি ১ কেজি ৯০০ গ্রাম ওজন কমিয়েছেন। কিন্তু আর ১০০ গ্রাম কমাতে পারেননি। তাই তিনি অলিম্পিক থেকে বাতিল হয়েছেন। আর ওই ঘটনায় ভারতীয় বক্সার বিজেন্দর সিংয়ের মতে ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়েছে। তার বক্তব্য, আমি একেবারে অবাক হয়ে গিয়েছি। ভীষণ হতাশাজনক খবর। আমার খুব রাগ হচ্ছে। বিষয়টা ভীষণ দুঃখজনক। হতাশা ভাষায় প্রকাশ করতে পারছি না।

আসলে নিয়ম অনুযায়ী, কুস্তির মতো বক্সিংয়েও ওজন খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় বক্সার বিজেন্দর সিংয়ের কথায়, রাতারাতি ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলা যায়। ফলে ১০০ গ্রাম ওজন কমানো কঠিন নয়। তিনি বলেন, ১০০ গ্রাম ওজন বাড়াটা কোনও ব্যাপারই না। আমরা রাতারাতি ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি। তাই ১০০ গ্রাম খুব সহজেই কমানো যায়। যখন জানে অলিম্পিকে পরের দিনই একটা ইভেন্টে নামতে হচ্ছে, তাই সেই মতো ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। তার জন্য প্রয়োজন মতো অনুশীলন করতে হয়। ওজন যদি ১০০ গ্রাম বেড়ে গিয়েছে, তা হলে ১ ঘণ্টা বা ৩০ মিনিট দৌড়াতে পারে। শরীরচর্চা করতে পারে। ওর সঙ্গে যেটা হয়েছে, ঠিক হয়নি। আমি ও আমার পরিবার ওর জন্য প্রার্থনা করছি। ও ভারতের জন্য সোনা জিততে যাচ্ছিল। সেখানে এমন ঘটনা একেবারেই মেনে নেওয়া যায়না।

বিজেন্দর সিং মনে করছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, আইওসিকে দোষ দেওয়া যেতে পারে। মনে হচ্ছে ওরা ওকে জিততে দিতে চায় না। কুস্তিতে যে আমরা সোনা পাই, সেটা ওরা চায় না। আমার মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিজেন্দর বলেন, ভারত থেকে যে টিম প্যারিস অলিম্পিকে গিয়েছে, তারা যদি আইওসির সঙ্গে কথা বলে, যদি একটা স্ট্রং ডিসিশন নিতে পারে তা হলে ওর ফাইনালে নামা সম্ভব। যেখানে ভারতের এক মেয়ের সঙ্গে চিটিং হচ্ছে, সেখানে তো লড়াই করতে হবে। আমার জীবনে আগে কখনও এমন অ্যাথলিট দেখিনি যাঁকে ফাইনালের আগে বাতিল করা হয়েছে। ভারতীয় টিম যদি সেখানে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বলে তা হলে কিছু হতে পারে। এখন দেখার আদৌ পরিস্থিতির কোনও বদল হয় কিনা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...