Friday, June 19, 2026

বাংলার রাজনীতির ইতিহাসে ট্র্যাজিক নায়ক, বুদ্ধদেবকে নিয়ে স্মৃতিচারণ কুণালের

Date:

Share post:

ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসে তাঁর উল্লেখ থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকজ্ঞাপনের পাশাপাশি, তাঁর মৃত্যুর পর স্মৃতিচারণ করলেন বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) । এদিন প্রথমে সোশ্যাল মিডিয়া ও পরে একটি ভিডিও বার্তায় বুদ্ধবাবুর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে অতীতের অনেক কিছুই তুলে ধরেন সাংবাদিক কুণাল। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “খুব খারাপ লাগছে। রাজনীতিগতভাবে মত আলাদা ছিল। সাংবাদিক হিসাবে বিরোধিতা করেছি, তৃণমূল নেতা হিসাবে বিরোধিতা করেছি। জমি ইস্যু নিয়ে বিরোধিতা করেছি। সাংবাদিক হিসাবে আমি তাঁর যা স্নেহ পেয়েছি, আমি তাঁর কাছে কৃতজ্ঞ।”

ভিডিও বার্তায় কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, “এমন মানুষ, যিনি জানেন আমি তাঁর সমালোচক, তারপরও কখনও প্লেনে যেতে যেতে ইন্টারভিউ দিচ্ছেন, কখনও রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়িতে ব্রেক ফাস্টে যাচ্ছেন, সেখানে সাংবাদিক হিসাবে আমাকে একা রেখেছেন। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যাচ্ছে, এই প্রশ্রয় কখনও ভুলতে পারব না।”

কুণালের সংযোজন, “বুদ্ধবাবুর ভাবনা সঠিক ছিল। কিন্তু প্রয়োগ কৌশল ভুল ছিল। এর জন্য ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তাঁর উল্লেখ থাকবে। যতবার চেয়েছি আমাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন।”

আরও পড়ুন: বুদ্ধবাবু যেখানে শায়িত থাকবেন, সেখানে গিয়েই শেষ শ্রদ্ধা, শোকজ্ঞাপনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...