Wednesday, May 6, 2026

রাজ্যের পক্ষে বড় ক্ষতি! বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya), এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের (Pam Avenue) বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসবেন মমতা। সরকারি তরফে ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, তাঁদের দল চাইলে রবীন্দ্রসদন বা নন্দনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত রাখা যেতে পারে। শুক্রবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন মৃত্যুতে কোনও মানুষ শেষ হন না, বেঁচে থাকেন কাজের মধ্যে, মানুষের মনে।

পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে‌। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার, অনুরাগী ও দলের কর্মী সমর্থকদের ও পাশে থাকার আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ববি, অরূপ বিশ্বাস থাকবেন। শেষ যাত্রায় পাশে থাকার নির্দেশ দিয়েছি। এদিন সকালে খবর শুনেই শোকাহত। শান্তি ও শ্রদ্ধা পালনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ওঁর পরিবারের সঙ্গে আমার ভালো সম্পর্ক। পরিবারের সকলের সঙ্গে কথা হয়েছে। আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। শেষ পাওয়া খবর, আজ রাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। শুক্রবার সেখান থেকেই নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। তবে এদিন শেষ শ্রদ্ধা জানিয়ে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, বুদ্ধদেব যতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়ত এখনও হয়নি। কিন্তু তাঁর শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আমি তাঁর পরিবারের সকলকে, সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি। বুদ্ধ তনয় সুচেতনকে পাশে নিয়ে মমতা বলেন, তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসংবাদ শুনে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদেরও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক মাস আগে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

কিন্তু নিজের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে আচমকাই খারাপ খবর আসে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি, উচ্চ পদস্থ আধিকারিকরা।

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...