Friday, June 19, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ-ইন্দ্রনীলের সঙ্গে রিভিউ কমিটির বৈঠকে প্রসেনজিৎ, দেব

Date:

Share post:

জট কাটিয়ে টলিপাড়া এখন রমরমে এগিয়ে চলেছে । ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব শেষে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। ঠিক এক সপ্তাহ আগে স্টুডিওপাড়াকে লাইট ক্যামেরা অ্যাকশনের ছন্দে ফেরাতে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী(CM)। তাঁর নির্দেশ মেনেই বুধবার নন্দনে রিভিউ কমিটির প্রথম বৈঠক হয়ে গেল। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas), ইন্দ্রনীল সেন(Indranil Sen), অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), দেব (Dev)এবং পরিচালক গৌতম ঘোষ(Goutam Ghosh)।

ফেডারেশনের নিয়মের জেরে বাংলা সিনেমার শুটিং করতে অসুবিধে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন পরিচালকরা। রাহুলকে নিষিদ্ধ করা থেকে যে সমস্যা শুরু হয়েছিল তার জল গড়ায় শুটিংয়ের তালা বন্ধ অবস্থা পর্যন্ত। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখার জন্য রিভিউ কমিটি গঠনের কথা বলেন। বুধবার বৈঠক শেষে সাংসদ- অভিনেতা দেব (Dev )সমাজ মাধ্যমে লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রি’ভিউ কমিটির প্রথম বৈঠক হল নন্দনে (Nandan) । বাংলা সিনেমা নিয়ে বেশ গঠনমূলক এবং সুস্থ আলোচনা হল আমাদের।’ পরিচালকদের তরফে গৌতম ঘোষ (Goutam Ghosh) জানিয়েছিলেন, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু হবে। সেই মতোই প্রথম মিটিং হল। যদিও ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।


Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...