Saturday, June 27, 2026

গড়চুমুকে অস্বাভাবিক মৃত্যু হোটেল কর্মীর! পুলিশের দিকে ইটবৃষ্টি উত্তেজিত জনতার

Date:

Share post:

দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার উলুবেড়িয়ায় গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে হোটেলের এক কর্মীর। পর্যটন কেন্দ্রে গেটের বাইরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। বুধবার ওই বিদ্যুতের তারে দীর্ঘক্ষণ ঝুলতে দেখা যায় তাঁকে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাঁর দেহ উদ্ধার করে। এই মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। হোটেল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন ঘটনা বলেই অভিযোগ স্থানীয়দের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। পালটা লাঠিচার্জ করে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশি তৎপরতায় এলাকায় শান্তি ফেরে। ঘটনার পর থেকেই পলাতক হোটেলের কর্মচারীরা।

আরও পড়ুন- গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ অ্যাপ চালু পঞ্চায়েত দফতরের

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...