Friday, April 3, 2026

প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয়, কয়েক মাস আগে ঠিক মতন অনুশীলন করতে পারছিলেন না নাদিম

Date:

Share post:

গতকাল ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় করেন পাকিস্তানের আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডের পাশাপাশি সোনার পদক জয় করেন তিনি। এর সুবাদে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন নাদিম। পাকিস্তানের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস লেখেন তিনি।

অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো। শেষ প্রচেষ্টাতেও নাদিম থ্রো করেছেন ৯১ মিটারের বেশি দূরত্বে। অলিম্পিক্সের যাত্রাপথ সুগম হলেও, তার আগের যাত্রা বেশ কঠিণই ছিল পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের। কয়েক মাস আগে ঠিক মতো অনুশীলন করতে পারছিলেন না নাদিম। আধুনিক একটিও জ্যাভলিন ছিল না তাঁর কাছে। গত সাত আট বছর ধরে একটি জ্যাভলিন নিয়েই বিভিন্ন প্রতিযোগিতায় নামছিলেন আরশাদ। যেই সমস্যার কথা পাঁচ মাস আগে জানিয়েছিলেন পাক অ্যাথলিট। তারপর নাদিমের সমস্যার সমাধান হয়। গত কয়েক মাস নিজেকে অনুশীলনে ডুবিয়ে রাখেন নাদিম। আর যার ফল গতকাল রাতে পেলেন তিনি।

নাদিমের এই থ্রোয়ে নীরজ-সহ ভারতবাসীর আশায় জল ঢেলেছে। তবে নাদিমের সঙ্গে নীরজের প্রতিযোগিতা ছেলেবেলা থেকেই। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছেন তাঁরা। এর আগে সব ক্ষেত্রেই বাজিমাত করেছেন নীরজ। তবে গতকাল তা হল না। তবে জানেন কি এই নাদিমের ছোটবেলায় স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। বাবার কাছে একটা ব্যাট আর বল-ও চেয়েছিলেন। খেলেছিলেন টেপ বল ক্রিকেট। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টেও খেলেছেন। তবে হঠাৎই নিজের ট্রাক বদলে ফেলেন নাদিম। যদিও সেটা আশির্বাদ হয়েছে বলেই জানান প্যারিস অলিম্পিক্সের সোনার পদকজয়ী। তিনি বলেছিলেন, “ ক্রিকেটার না হওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। ক্রিকেটার হয়ে গেলে আমার আর অলিম্পিক্সে অংশ নেওয়াই হতো না।”

আরও পড়ুন- সোনা হাতছাড়া, অলিম্পিক্সে রুপো জয় করে কী বললেন নীরজ ?


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...