Monday, June 22, 2026

সোনা হাতছাড়া, অলিম্পিক্সে রুপো জয় করে কী বললেন নীরজ ?

Date:

Share post:

প্যারিস অলিম্পপিক্সে রুপো জয় করেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপোর পদক জয় করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। পরপর সোনা হয়নি নীরজের। যদিও এই নিয়ে এখন ভাবতে নারাজ তিনি। রুপো জয়ের পর জানালেন আরও শক্তিশালী হয়ে ফিরবেন।

নীরজ বলেন, “ এবার হয়তো অলিম্পিক্স পোডিয়ামে আমাদের জাতীয় সঙ্গীত বাজল না। খুব শীঘ্রই বাজবে অন্য কোনও প্রতিযোগিতায়। ” প্যারিস অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করেন পাকিস্তানের আরশাদ নাদিম। যা রেকর্ড। যা নীরজকে সোনা জয় থেকে অনেক দূরে নিয়ে যায়। প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, “ আমি সেই ২০১৬ সাল থেকে আরশাদের বিরুদ্ধে খেলছি, কিন্তু এই প্রথমবার হারলাম। এক্ষেত্রে আরশাদকে কৃতিত্ব দিতেই হবে। ও খুব পরিশ্রম করেছে। আমার থেকে এই দিনটায় ও ভালো করেছে। ওকে শুভেচ্ছা জানাব। দেশের হয়ে পদক জিততে পারলে আমরা সবাই গর্বিত হই। তবে এখন সময় উন্নতি করার। আমি এবার নিজের পারফরম্যান্স পর্যালোচনা করব। আরও উন্নতি করার চেষ্টা করব।”

এরপরই নিজের চোট নিয়ে মুখ খোলেন নীরজ। তিনি বলেন, “ আমি যখন জ্যাভলিন ছুড়ছি আমার ৬০-৭০ শতাংশ ফোকাস থাকছে চোটের দিকে। আমার রানআপটাও ভালো হচ্ছিল না। আমার গতিও কম ছিল। যেটুকু করেছি, সবটা মাথায় রেখেই করতে হয়েছে। আসলে অস্ত্রোপচার করার সময় পাইনি। আমি নিজেকে টেনে নিয়ে এসেছি এতদূর। আমার এখনও অনেক কিছু দেওয়ার বাকি। আমি জানি আমি সাফল্য পাব। যতক্ষণ না পাচ্ছি শান্ত হয়ে বসব না।”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী নীরজকে শুভেচ্ছা মোদি-মমতার


Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...