Saturday, June 20, 2026

সাতসকালে সেমিনার রুমে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ! চাঞ্চল্য আর জি কর হাসপাতালে  

Date:

Share post:

সাতসকালে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল কলকাতার (Kolkata) আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital)। সূত্রের খবর, শুক্রবার সকাল ১১ টা নাগাদ হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকেই ওই তরুণীর দেহ উদ্ধার হয় বলে খবর। কিন্তু ডিউটির সময় কীভাবে ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি (PGT) ওই পড়ুয়ার বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল বলে খবর। শুক্রবার সকাল হতেই এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। রোগী পরিষেবার মাঝে আচমকাই এমন বিষয় সামনে আসতে স্বাভাবিকভাবেই পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে খবর। এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, অন্যায় করলে কেউ রেহাই পাবে না। অন্যায় করলে শাস্তি হবে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। খুব শীঘ্রই বিষয়টির সত্যতা সামনে আসবে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। তরুণী সোদপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে বলে খবর। তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করা হয়েছে। হাসপাতালের সুপার জানিয়েছেন, সত্য দ্রুত বেরিয়ে আসবে। করা হবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও। ইতিমধ্যে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের উপস্থিতিতেই ময়নাতদন্ত হবে ডাক্তারি পড়ুয়ার।

পুলিশ সূত্রে খবর এদিন সকালে ওই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ সেমিনার রুমে দেখতে পান হাসপাতালেরই কয়েকজন কর্মী। তবে তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেকারণেই খুনের তত্ত্ব আরও প্রকট হচ্ছে। পাশাপাশি হাসপাতাল সূত্রে এমন খবর ওই তরুণীর দেহে কোনওরকম পোশাক ছিল না। তবে কীভাবে তাঁর এমন পরিণতি তা জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয় স্পষ্ট হবে বলে খবর। ইতিমধ্যে হাসপাতালের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

এদিকে স্বাস্থ্য ভবনের মতে, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবেই গুরুতর। আইন আইনের পথে চলবে। আমরাও চাই আসল সত্য বেরিয়ে আসুক। তবে তরুণীর পরিবারে ইতিমধ্যে নেমেছে শোকের ছায়া। ঘটনা কোন দিকে মোড় নেয় এখন সেদিকে নজর থাকবে।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...