Tuesday, June 23, 2026

NEET-PG স্থগিতের আর্জি খারিজ! পড়ুয়াদের ‘স্বার্থে’ দরাজ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

“দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে ঠেলে দেওয়া যায় না”! নিট (NEET), পিজি (PG)র স্থগিতাদেশের আবেদন খারিজ করে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court Of India)। শুক্রবার মামলাকারী ৪ পড়ুয়ার আবেদন খারিজ করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পাকাপাকিভাবে স্থগিত করে দিলে দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। সেকারণেই মামলাকারীদের আবেদন উড়িয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়কেই মান্যতা দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, গত ৫ জুলাই ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানানো হয় আগামী ১১ অগাস্ট দু’দফায় ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এমন ঘোষণার পরই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৪ পড়ুয়া। তাঁদের সাফ দাবি, এই পরীক্ষায় প্রথম থেকেই ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। ফের এই পরীক্ষা নেওয়া হলে তা কতখানি স্বচ্ছ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। গত ২৩ জুন দেশজুড়ে নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। এরপর গত ২৩ জুলাই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির ২০২৪ সালের পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

তবে সম্প্রতি মোদি সরকার এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন সাফ জানিয়েছে, আগামী ১১ অগাস্ট দু’দফায় পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে দুঘণ্টা আগে তৈরি হবে প্রশ্ন। কিন্তু তাতেও কতখানি দুর্নীতি আটকানো যাবে বা আদৌ সেটা সম্ভব হবে কী না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, মোদি সরকারের সবকিছুই ভাঁওতাবাজি। পরীক্ষার দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি হলে তার যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...