Saturday, June 27, 2026

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের পতকাবাহক হিসাবে মানু ভাকেরের সঙ্গে শ্রীজেশ

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের পতকাবাহক হিসাবে মানু ভাকেরের নাম আগেই জানিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। আর এবার দ্বিতীয় পতাকাবাহকের নাম ঘোষণা করল আইওএ। দ্বিতীয় পতকাবাহক হিসাবে পিআর শ্রীজশের নাম ঘোষণা করে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে দু’টি ব্রোঞ্জ জিতেছেন মানু। অন্য দিকে, পেশাদার জীবনের শেষ ম্যাচেও ব্রোঞ্জ পদক জয় করেছেন শ্রীজেশ।

এদিন এই নিয়ে আইওএ বলেন, “ পতাকাবাহক হওয়ার জন্য নীরজের সঙ্গেও কথা বলেছিলাম। ও যেভাবে শ্রীজেশের নাম নিল তাতে আমি মুগ্ধ। ও আমাকে বলল, ‘ম্যাম, আপনি আমাকে জিজ্ঞাসা না করলেও আমি শ্রীজেশ ভাইয়ের কথা বলতাম’। শ্রীজেশ এবং ওর অবদানের প্রতি নীরজের কতটা সমীহ রয়েছে তা এই কথা থেকেই বোঝা যায়। শেফ দ্য মিশন গগন নারাং, আইওএ-র বাকি সদস্য এবং ভারতীয় ক্রীড়াবিদেরাও শ্রীজেশের নাম নিয়ে খুশি। ”

বৃহস্পতিবার হকিতে টানা দ্বিতীয় ব্রোঞ্জ জয় করেন শ্রীজেশ। এই ম্যাচের পরই আন্তর্জাতিক জীবনে দাঁড়ি টেনেছেন শ্রীজেশ।

আরও পড়ুন- এবার বিনেশের পাশে সচিন , সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...