Friday, April 3, 2026

ওয়াকফ বিল পর্যবেক্ষণের কমিটিতে অভিজিৎ-কল্যাণ, বৈঠকেও কি বাদানুবাদের ‘চেনা ছবি’!

Date:

Share post:

আদালতে, এজলাসে যখনই মুখোমুখি হয়েছেন তখনই বাগযুদ্ধ বেঁধে গিয়েছে দুজনের। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবার যৌথ সংসদীয় কমিটিতে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও তৃণমূল-সহ বিরোধীদের প্রবল বাধার মুখে পাশ করাতে পারেনি মোদি সরকার। সেটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষিত হয়। আর দেখা যায়, কমিটিতে রয়েছেন বিজেপির (BJP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি থাকাকালীন বিভিন্ন মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে পদে ইস্তফা দিয়েই বিজেপি যোগ ও প্রার্থী হওয়ার পরেও তৃণমূল সাংসদ কল্যাণের তিরে বিদ্ধ হয় বিজেপি নেতা। এমনকী, অভিজিৎকে নিয়ে টিপ্পনি কাটতেও ছাড়েননি তৃণমূল সাংসদ।

শুক্রবার ওয়াকফ বিল পর্যবেক্ষণের যে কমিটি হয়েছে সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রত্যাশিতভাবেই শাসক শিবিরের। ২১ জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। কংগ্রেসের তরফে রয়েছেন গৌরব গগৈ, ইমরান মাসুদ, মহম্মদ জাভেদ। তৃণমূলের একমাত্র প্রতিনিধি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

শুক্রবার সংসদের দুই কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। আগামী অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়াকফ বিল পর্যবেক্ষণের কমিটির রিপোর্ট জমা দিতে হবে। এখন যৌথ কমিটির বৈঠকেও কল্যাণ-অভিজিৎ বাগবিতণ্ডায় জড়ান কি না, সেদিকেই নজর সবার।






Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...