Saturday, April 4, 2026

আজও হল না ফয়সলা, ঝুলে রইল বিনেশের ভাগ্য

Date:

Share post:

আজও হল না ফয়সলা। ফের পিছিয়ে গেল বিনেশ ফোগাটের রুপোর পদক পাওয়ার আবেদনের রায়। শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, তা পিছিয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার রাতে সেই রায় ঘোষণা করা হবে ।
শুক্রবার কোর্ট অফ আরবিট্রেশনের প্যারিস ট্রাইব্যুনালে বিচারক অ্যানাবেল বেনেটের এজলাসে শুরু হয়েছিল বিনেশের আবেদন নিয়ে শুনানি। বিনেশের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে। জানান হয়েছিল আজ সেই মামলার রায় বেরোবে। কিন্তু আজও জানা গেল না সেই রায়ের ফল।
মেয়েদের কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। প্রতিযোগিতা থেকেই ডিসকোয়ালিফাই করা হয় ভারতীয় কুস্তিগিরকে। ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিছু সময় পর ওজন কমিয়ে ফাইনালে নামার অনুমতি দেওয়ার জন্য। কিন্তু অলিম্পিক্সের নিয়ম দেখিয়েই সেই আর্জি নাকচ করা হয়।  বিধ্বস্ত বিনেশ ভারতীয় অলিম্পিক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন অন্তত রুপো ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ, ফাইনালে পৌঁছে তিনি রুপো নিশ্চিত করেছিলেন। যুগ্মভাবেই দুই প্রতিযোগীকে রুপো দেওয়ার অনুরোধ করেছেন বিনেশ।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...