Friday, April 3, 2026

স্কুলেই হামাসের ঘাঁটি! সন্দেহে হামলা চালিয়ে ১০০ প্রাণ নিল ইজরায়েল

Date:

Share post:

কিছু দিন আগেই গাজাস্ট্রিপ থেকে মিশর পর্যন্ত সুড়ঙ্গের অস্তিত্ব বেরিয়েছে ইজরায়েলি সেনার তল্লাশিতে। এরপর কোনও কিছুই ছাড়ছে না ইজরায়েল। হামাসের ঘাঁটি খুঁজে বের করতে বেছে বেছে হামলার সিদ্ধান্ত টেল আভিভের।

হামাসকে শেষ করতে এবার গাজার স্কুলে হামলা। স্কুলে ভয়ঙ্কর আঘাত হেনেছে ইজরায়েল। শনিবার গাজার স্কুলে এয়ার স্ট্রাইকের জেরে মৃত ১০০। তবে এই দাবি ওড়াল ইজরায়েল। টেল আভিভের দাবি, গাজার স্কুলে হামাসের ঘাঁটি ছিল। সন্ত্রাসী কার্যকলাপ রুখতে এই ঘটনা ঘটেছে।

ইজরায়েলি সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। এদিন গাজার আল শাহবার স্কুলে বোমাবর্ষণ করে ইজরায়েল। এই হামলায় প্রাণ গিয়েছে ১০০ জনের। আহত শতাধিক। গত ১০ মাস ধরে হামাসকে শেষ করতে গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। এর আগে গত বৃহস্পতিবার গাজার আরও দুটি স্কুলে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। সেই দুটি হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...