Saturday, April 4, 2026

৬২ জন যাত্রী নিয়ে ব্রাজিলের জনবহুল এলাকায় ভেঙে পড়ল বিমান, সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

ব্রাজিলে (Brazil) ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ সাও পাওলো’র একটি শহরের জনবহুল এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমানটি। হতাহতের খবর এখনও সঠিকভাবে না-পাওয়া গেলেও ওই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমান কর্মীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷

ব্রাজিলের (Brazil) স্থানীয় সংবাদ মাধ্যম গুলির দাবি, এয়ারলাইন বোপাস লিনহাস এরিয়াসের ATR-72 বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোস যাওয়ার পথে ভেঙে পড়ে।

এয়ারলাইন বোপাস একটি বিবৃতিতে নিশ্চিত করেছে দুর্ঘটনার খবরটি। দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, বিবৃতিতে তার উল্লেখ নেই।

আরও পড়ুন: পুরনো কথা তুলে প্রয়াত বুদ্ধদেবকে বিঁধলেন তসলিমা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...