Wednesday, April 8, 2026

দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!

Date:

Share post:

মেঘলা শনিবারে কলকাতা-সহ শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস, দিনভর বৃষ্টিতে ভিজতে পারে মহানগর। দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে আগামী ছয়দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। যদিও মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি কমছে না। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের চার জেলায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার— উত্তরের এই তিনটি জেলাতেও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। কমতে পারে দৃশ্যমানতা। নীচু এলাকাগুলি সাময়িক ভাবে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...