Friday, April 3, 2026

প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং

Date:

Share post:

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং (Former Minister of External Affairs of India K Natwar Singh)।গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নটবর আমলার চাকরি ছেড়ে পরে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রথম ইউপিএ সরকারের (UPA Government) আমলে মনমোহন সিং-এর মন্ত্রিসভায় এক বছরের জন্য বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন।১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্ম নটবরের। ১৯৫৩ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (IFS)যোগ দেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। ইরাকের সঙ্গে ‘তেলের বিনিময়ে খাদ্যকাণ্ডে’ নটবর বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মনমোহন ছাড়াও রাজীব গান্ধীর মন্ত্রিসভাতেও প্রথমে ইস্পাত, খনি, কয়লা ও কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পরে বিদেশ প্রতিমন্ত্রী হিসাবে যোগ দেন নটবর। প্রবীণ এই রাজনীতিককে পদ্মবিভূষণে সম্মানিত করেছিল ভারত সরকার। প্রাক্তন বিদেশ মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজনৈতিক মহল।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...