Friday, June 26, 2026

বাংলার চটশিল্পকে ধ্বংস করছে কেন্দ্র! প্রতিবাদে সোমবার অবস্থান বিক্ষোভ INTTUC-র

Date:

Share post:

ধ্বংসের রাজনীতি করছে কেন্দ্র সরকার। একের পর এক বঞ্চনা। বেসরকারিকরণ, শ্রমিকদের ন্যয্য দাবি না মানাই মোদি সরকারের অপর নাম। চটশিল্পকেও ধ্বংস করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র সরকার। বন্ধ চটকলগুলির খোলার কোনও চিন্তায় করে নি, শ্রমিকদের বঞ্চিত করেছে। এবার কেন্দ্রের কাছে সেই বঞ্চনার জবাব চাইতে এবং বাংলার চটশিল্পকে ধ্বংস করার কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ব্যর্থ করতে প্রতিবাদের ডাক দিয়েছে আইএনটিটিইউসি।

সোমবার কেন্দ্রের ধ্বংস করার নীতির বিরুদ্ধে গর্জে উঠবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। কেন্দ্রের ধ্বংসনীতির প্রতিবাদে চলবে অবস্থান বিক্ষোভ। স্থান আইজেএম অফিস, বেঙ্গল চেম্বার অফ কমার্স বিল্ডিং। সময় দুপুর দু’টো। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোধ্যায়, আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সস্টাইল ইউনিয়ানের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম, আইএনটিটিইউসির উত্তর কলকাতার সভাপতি তথা পুরসভার এমআইসি স্বপন সমাদ্দার প্রমুখ।

কর্মসূচি প্রসঙ্গে আইএনটিটিইউসির রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার চটশিল্পে বিপ্লব এনেছে রাজ্যসরকার। অস্থায়ী কর্মীদের ৯০ শতাংশই স্থায়ী করা হয়েছে। চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি রাজ্যের উদ্যোগে একটি সঠিক জায়গা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চটকল শ্রমিকদের জন্য হল এই ঐতিহাসিক চুক্তি হয়েছে। আর কেন্দ্র বাংলার চটশিল্পকে ধ্বংস করতে উদ্যোগী হয়েছে। ওই চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র জুটকে অগ্রাধিকার না দিয়ে সিন্থেটিক দ্রব্যকে তুলে ধরছে। এরফলেই সমস্যা হয়েছে। চটশিল্পকে ধ্বংস করতে নামা কেন্দ্রকে জবাব দিতেই এই অবস্থান প্রতিবাদ।

আরও পড়ুন- ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’ মানুষের মন দাগ কেটে গেল

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...