Saturday, April 4, 2026

এগিয়ে থেকেও জর্জের কাছে ১-২ গোলে হার মোহনবাগানের

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে ১ গোলে এগিয়ে থেকেও হার মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন জর্জ টেলিগ্রাফের কাছে ২-১ গোলে হারল সবুজ্জ-মেরুন ব্রিগেড । ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে করা গোলে ১-০ এগিয়ে থাকে মোহনবাগান। বাগানের হয়ে একমাত্র গোল সেরটো। ডিফেন্সের ভুলেই এদিন গোল হজম করে মোহনবাগান। জর্জের হয়ে জোড়া গোল অমিত এক্কার।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন সেরটো। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। সেখান থেকে সুযোগ হাতছাড়া করেননি সেরটো। গোলকিপারকে উল্টোদিকে ফেলে গোল করে যান এই মনিপুরি ফুটবলার। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জর্জ। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে সমতা ফেরায় তারা। জর্জের হয়ে ১-১ করেন অমিত এক্কা। সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে গোল করা ছাড়া উপায় ছিল না। তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। এবার ভুল করলেন মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণ। তাঁর ভুল থেকে বল পেয়ে গোল করে যান সেই অমিত এক্কা। শেষ পর্যন্ত ২-১ গোলেই হারে মোহনবাগান।

আরও পড়ুন- বিনেশের লড়াইকে যেন ভুলে না যায় দেশবাসী, অনুরোধ নীরজ-শ্রীজেশের

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...