Wednesday, April 8, 2026

বিনেশের ওজন বিতর্ক নিয়ে মুখ খুললেন পিটি ঊষা, দায় চাপালেন ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরের

Date:

Share post:

ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে থাকলেও, বিনেশের ওজন না কমার দায় নিচ্ছে না ভারতীয় অলিম্পিক্স সংস্থা। বিনেশের ওজন ১০০ গ্রাম কেন বেশি , সেই দায় ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরেই চাপালেন অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা। এই নিয়ে দিয়েছেন এক বিবৃতিও।

এই নিয়ে একটি বিবৃতিতে পিটি ঊষা বলেন, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় কোনও খেলোয়াড়ের ওজন কমানো বা বাড়ানোর দায় পুরোপুরি তার ও তার কোচিং দলের। ভারতীয় অলিম্পিক্স সংস্থার নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার পারদিওয়াল ও তাঁর দলের কোনও ভূমিকা এতে নেই। তাই পারদিওয়ালা ও তাঁর দলকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের উচিত একটু ভেবে দেখা। ” এখানেই না থেলে তিনি আরও বলেন, “ প্যারিসে প্রায় প্রত্যেক খেলোয়াড় নিজের কোচ ও সাপোর্ট স্টাফ পেয়েছেন। এই সব কোচ ও সাপোর্ট স্টাফ দীর্ঘ দিন তাঁদের সঙ্গে কাজ করছেন। প্রতিযোগিতার কয়েক মাস আগে অলিম্পিক্স সংস্থা একটি মেডিক্যাল দল গঠন করেছিল। তাদের কাজ ছিল খেলোয়াড়দের ব্যক্তিগত কোচ ও সাপোর্ট স্টাফকে বাইরে থেকে সাহায্য করা। তাছাড়া যে কয়েক জন খেলোয়াড়ের নিজস্ব কোচ বা পুষ্টিবিদ ছিল না তাঁদের দিকে খেয়াল রাখছিল এই দল। তার বাইরে তাদের কোনও ভূমিকা ছিল না। ”

২০২৪ প্যারিস লিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে নামেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায়, ১০০ গ্রাম ওজন বেশি ভারতীয় কুস্তিগিরের। বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগির বাতিল হওয়ার পরে আঙুল ওঠে ভারতীয় অলিম্পিক্স সংস্থার পাঠানো মেডিক্যাল দলের উপর। দীনশ পারদিওয়ালার নেতৃত্বাধীন দল ঠিক মতো কাজ করতে পারেনি বলে অভিযোগ করেন অনেকে। তবে তা কার্যত ঝেড়ে ফেলল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। এদিকে অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া উচিত। অভিযোগের শুনানিও হয়ে গিয়েছে। এই বিষয়ে রায় ঘোষণা হওয়ার কথা মঙ্গলবার ।

আরও পড়ুন- এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?


Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...