Wednesday, April 1, 2026

আর জি কর কাণ্ডে সঞ্জয়ের সঙ্গে আর কারা? ৩০দিনের সিসিটিভি ফুটেজে নজর পুলিশের

Date:

Share post:

আর জি করে (R G Kar Hospital) কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মেইন কালপ্রিট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তে এগিয়ে নিয়ে যেতে সঞ্জয়কে ১৪দিনের পুলিশ হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। এই নক্কারজনক ঘটনার সঙ্গে আরও কেউ বা কারা যুক্ত কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এবার ধৃত সঞ্জয় রায়ের হাসপাতালের গতিবিধি ট্র্যাক করতে শুরু করলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) সিসিটিভি ফুটেজের গত ৪০ দিনের স্টোরেজ রয়েছে। যা তদন্তের ক্ষেত্রে পুলিশকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন থেকে শুরু করে আগের ৩০ দিন পর্যন্ত কবে কবে সঞ্জয় হাসপাতালে এসেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, হাসপাতালে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, হাসপাতালে সে কোথায় কোথায় গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিস। একইসঙ্গে ঘটনার দিন টানা ৩৬ ঘণ্টা ডিউটি করছিলেন ওই মহিলা চিকিৎসক। ফলে তাঁকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ থেকে অনেকাংশে পরিষ্কার হবে বলেই মনে করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন:তদন্তের অগ্রগতি থেকে কর্মবিরতিতে পরিষেবার হাল: নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...